বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • স্টারলিংক বাংলাদেশকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে চায়

    স্টারলিংক বাংলাদেশকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে চায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী কোম্পানি স্টারলিংক। এবার সিঙ্গাপুরের পরিবর্তে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় প্রতিষ্ঠানটি। এতে ভুটানসহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে পরিকল্পনা করছে স্টারলিংক। 

    এজন্য গত ১৩ আগস্ট আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছে স্টারলিংক। 

    বিটিআরসি জানিয়েছে, তারা তাদের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশের ‘পয়েন্ট অব প্রেজেন্স’ (পপ) বা ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চায়। এই সংযোগের জন্য তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) ও আনফিল্টারড আইপি ব্যবহার করার অনুমতি চেয়েছে।

    চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টারলিংকের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হচ্ছে নেটওয়ার্ক রেজিলিয়েন্সি ও রিডান্ডেন্সি। 

    চিঠিতে বলা হয়, এই আন্তর্জাতিক সংযোগ কেবল স্টারলিংকের নিজস্ব নেটওয়ার্কের স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য ব্যবহৃত হবে এবং এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বা স্থানীয় ব্যবহারকারীদের ডেটার কোনো সম্পর্ক থাকবে না।

    স্টারলিংক বিটিআরসিকে আশ্বস্ত করে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরে থাকা প্রত্যেক গ্রাহকের ইন্টারনেট ট্র্যাফিক স্থানীয় ইন্টারনেট আন্তর্জাতিক গেটওয়ে দিয়েই পরিচালিত হবে এবং দেশের নিরাপত্তা, আইনসম্মত পর্যবেক্ষণ ও কনটেন্ট ব্লকিং সংক্রান্ত সমস্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলা হবে।

    প্রতিষ্ঠানটি আরও জানায়, এই সংযোগ স্থাপনের জন্য তারা সরকার অনুমোদিত স্থানীয় কোম্পানি ‘ফাইবার অ্যাট হোম’ এবং ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল’ থেকে আইপিএলসি সেবা নেবে।

    স্টারলিংকের পক্ষ থেকে দেওয়া চিঠিতে অনতিবিলম্বে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে। 

    উল্লেখ্য, আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন