মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আজ আকাশে বিশেষ দৃশ্য, থ্রি আই দেখা যাবে

    আজ আকাশে বিশেষ দৃশ্য, থ্রি আই দেখা যাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত জুলাই মাসে বিজ্ঞানীরা প্রথম দেখে ছিলেন থ্রি আই অথবা অ্যাটলাস ধূমকেতু। পৃথিবী যে সৌরমণ্ডলে রয়েছে, তাতে ঢুকে পড়েছে এ ধূমকেতু। এটি ক্রমে ক্রমে সব গ্রহকে ঘুরছে। ঘুরতে ঘুরতে এটি মঙ্গলের খুব কাছে চলে এসেছে। 

    ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার (৩ অক্টোবর) মঙ্গলের খুব কাছে আসবে এ ধূমকেতু। ফলে পৃথিবী থেকে খুব ভালোভাবেই এ ধূমকেতু দেখার সম্ভাবনা রয়েছে।

    অ্যাটলাস একটি আন্তরনাক্ষত্রিক (interstellar) ধূমকেতু, অর্থাৎ আমাদের সৌরজগৎ ছাড়িয়ে অন্য কোনও নক্ষত্র-জগত থেকে এসেছে। এর বয়স আমাদের সৌরমণ্ডলের থেকেও বেশি। বিজ্ঞানীদের ধারণা, এটি কোনো ছায়াপথ থেকে থেকে ছিটকে বেড়িয়ে ঘুরতে ঘুরতে আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়েছে।

     সন্দীপকুমার চক্রবর্তী জানান, শুক্রবার ‘৩আই-অ্যাটলাস’ ধূমকেতুটি মঙ্গল গ্রহ থেকে মাত্র তিন কোটি কিলোমিটার দূরে থাকবে। মঙ্গল আমাদের পৃথিবী থেকে ৩৫ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই হিসেবে শুক্রবার এ ধূমকেতু পৃথিবী থেকে প্রায় ৩৮ কোটি কিমি দূরে থাকবে।

    এটি সূর্য থেকে ১১ ডিগ্রি কৌণিক দূরত্বে রয়েছে, তাই সূর্য ডুবলেও এটিকে ভাল দেখা যাবে। কিন্তু এই ধূমকেতু যদি সূর্যের নিকটে চলে যায়,তবে আর এটিকে পৃথিবী থেকে দেখা যাবে না। সূর্যের রশ্মিতে ঢাকা পড়ে যাবে।    

    ধূমকেতুটি সৌরমণ্ডলের মধ্যে দিয়ে যেতে যেতে সূর্যের খুব নিকটে অবস্থান করবে ২৯ অক্টোবর। পৃথিবী সূর্যের যেদিকে রয়েছে, ৩১ অক্টোবর তার উল্টোদিকে অবস্থান করবে এটি। তবে পৃথিবী থেকে এটিকে খুব বেশি দিন দেখা যাবে না। ১৯ ডিসেম্বর আবার পৃথিবী থেকে প্রায় ২৭ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে ধূমকেতুটি। 

    তারপর এ সৌরমণ্ডল থেকে ক্রমেই বেরিয়ে যাবে এ বলে জানা গেছে। ফলে বিজ্ঞানীদের মতে, শুক্রবারই পৃথিবী থেকে সবচেয়ে ভালো দেখা যেতে পারে থ্রি আই বা অ্যাটলাস নামক এ ধূমকেতুকে। তবে আকাশ পরিষ্কার থাকবে কিনা তা নিয়ে রয়েছে কিঞ্চিৎ শঙ্কা।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ