বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং

    শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অপ্পোর জনপ্রিয় মডেল রেনো ১৪ এবার নতুন ফিচারসহ বাজারে এসেছে। প্রতিষ্ঠানটি লঞ্চ করেছে অপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন, যেখানে রয়েছে এক অনন্য প্রযুক্তি। 

    ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে পাওয়া যাবে মান্ডালা আর্টের ডিজাইন। এছাড়াও এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি বিশেষ ফিচার।

    গ্লোশিফট টেকনোলজির সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর দেহের তাপমাত্রা অনুসারে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হবে। কালো থেকে সোনালি রং হতে পারে। একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে অপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন।

    এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার স্ট্যান্ডার্ড অপ্পো রেনো ১৪ মডেলের মতোই। ৬.৫৯ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর ক্যামেরা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট। ফোনটিতে ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ওয়াট চার্জিং।

    ভারতে লঞ্চ হয়েছে বিশেষ এডিশনটি। বেশ কিছু ছাড়ে এই ফোন কেনা যাচ্ছে। অপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৯৯৯ রুপি। ফেস্টিভ অফারে এই ফোন কেনা যাবে ৩৬ হাজার ৯৯৯ রুপিতে। অপ্পো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল দোকান থেকে কেনা যাবে এই ফোন।

    সূত্র: গ্যাজেট ৩৬০


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন