বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • পরীমনির রূপে রাজকীয় গ্ল্যামার

    পরীমনির রূপে রাজকীয় গ্ল্যামার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে সবসময়ই বেশ সক্রিয় থাকেন চিত্রনায়িকা পরীমনি। প্রায়ই তিনি তার অনুরাগীদের জন্য জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। কখনো ব্যক্তিগত সময়ের, কখনো পেশাদার ফটোশুটের—সবক্ষেত্রেই তিনি চেষ্টা করেন ভক্তদের কিছু না কিছু সারপ্রাইজ দিতে। এবারও ব্যতিক্রম হয়নি।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিগুলোর মাধ্যমে ঝলমলে সাজে ধরা দিলেন তিনি যা দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা।

    মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের ছবি ছিল সেগুলো। সেখানে পরীমনিকে দেখা গেছে নীল ও সোনালি রঙের জমকালো লেহেঙ্গায়। এটি কাতান বা বেনারসি সিল্কে তৈরি। সঙ্গে ছিল মানানসই ভারী গহনা-নাকফুল, দুল, নেকলেস ও চুড়ি। এসব অনুষঙ্গ তার সাজকে দিয়েছে রাজকীয় ছোঁয়া। পরিপূর্ণ লুকটি আরও আকর্ষণীয় করে তুলেছে তার মেকআপ ও হেয়ারস্টাইল।

    ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরীমনি। হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকেই প্রশংসা করেছেন তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির।

    ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। এখন পরীমনি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন