বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • বিয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন সেলেনা গোমেজ

    বিয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন সেলেনা গোমেজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় গায়িকা ও হলিউডের অভিনেত্রী সেলেনা গোমেজ নতুন জীবনের অধ্যায়ে প্রবেশ করেছেন। তিনি সঙ্গীতশিল্পী ও খ্যাতনামা প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সেলেনা নিজের ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে এই সুখবর জানান। ছবিগুলোতে দেখা যায়, সবুজ লনে নবদম্পতি একে অপরকে আলিঙ্গন করছেন।

    ডেইলি মেইল থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি হয় ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে। এর আগের দিন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোপ র‍্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজিত হয় রিহার্সাল ডিনার। দুই দিনের এই আয়োজনে ছিলেন দম্পতির ঘনিষ্ঠ ১৭০ জন অতিথি।  

    রালফ লরেনের স্টুডিওর সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউনে নজর কাড়েন গোমেজ। অপরদিকে ব্লাঙ্কো পরেছিলেন রালফ লরেনের তৈরি ক্লাসিক কালো টাক্সেডো সঙ্গে ছিল বো-টাই। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে সেলেনা কিছু না লিখলেও, কমেন্টে ব্লাঙ্কো লেখেন—মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।

    এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন গোমেজের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। টেইলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ সহশিল্পী ডেভিড হেনরি ছিলেন উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে। 

    প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী সেলেনা গোমেজ ও ৩৭ বছর বয়সী বেনি ব্লাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। ২০১৯ সালের এক গানের ভিডিওতে একসঙ্গে কাজ করার পর গত বছরের ডিসেম্বরে তাঁরা বাগদান সম্পন্ন করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন