বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • হোটেলে ঝুলন্ত অবস্থায় নৃত্যশিল্পীর দেহ উদ্ধার

    হোটেলে ঝুলন্ত অবস্থায় নৃত্যশিল্পীর দেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিনোদন জগতে ফের শোকের ছায়া নেমে এসেছে। ভারতের তরুণ নৃত্যশিল্পী ও মালায়লাম চলচ্চিত্র অভিনেতা জাহাঙ্গীর আলম মারা গেছেন। সম্প্রতি দুবাইয়ের একটি হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশিত হয়েছে।

    জানা গেছে, মৃত্যুকালে জাহাঙ্গীরের বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। দুবাই পুলিশ মৃত্যুর কারণ খুজতে তদন্ত শুরু করেছে। 

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ির তরুণ নৃত্যশিল্পী জাহাঙ্গীর আলম ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়ালিটি শো-র মাধ্যমে ব্যাপক পরিচিত পান। পরে ডান্স প্লাস সিজন ফাইভ, ধী ১৩ ও ১৪ হায়দরাবাদ, ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স এবং দুবাই ইন্টারন্যাশনাল শো-এর মতো মঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। 

    ভারতীয় গণমাধ্যম বলছে, ২২ সেপ্টেম্বর জাহাঙ্গীরের প্রথম ভিসার মেয়াদ শেষ হয়েছিল। ২৩ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ভিসা শুরু হওয়ার কথা ছিল। এরমধ্যে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পেয়ে শোকহাত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। নৃত্যশিল্পী ও অভিনেতার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।

    সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ১ লাখের বেশি অনুসারী রয়েছে জাহাঙ্গীরের। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিভিন্ন মঞ্চে পারফর্মের অংশ বিশেষ প্রকাশ করতেন তিনি। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন