বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ঢাকায় লাইভ কনসার্টে হাজির হচ্ছেন আলী আজমত

    ঢাকায় লাইভ কনসার্টে হাজির হচ্ছেন আলী আজমত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুনের প্রাক্তন সদস্য ও খ্যাতনামা সংগীতশিল্পী আলী আজমত আবারও ঢাকায় আসছেন। শুক্রবার রাতেই তিনি নিজের ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন, সঙ্গে একটি কনসার্টের ছবি শেয়ার করেছেন। আলী আজমত পোস্টে লিখেছেন, “হ্যালো বাংলাদেশ! অবশেষে! আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে।”

    দীর্ঘ বিরতির পর এবার ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন এই জনপ্রিয় গায়ক। আয়োজনটির নাম ঠিক করা হয়েছে ‘আলী আজমত: দ্য ভয়েজ অব জুনুন লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, ভেন্যু কিংবা নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

    বাংলাদেশের মঞ্চ আলী আজমতের জন্য একেবারেই নতুন নয়। এর আগে দুবার তিনি বাংলাদেশের কনসার্টে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট–এর মঞ্চ মাতিয়েছিলেন।

    প্রসঙ্গত, ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড জুনুন–এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন। এই সময়েই বিশ্বজুড়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং ভক্তদের কাছে পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। ২০০৬ সালে ব্যান্ড ছেড়ে দিয়ে তিনি গড়ে তোলেন নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’, পাশাপাশি একক সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন