বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • জন্মদিনে আব্রামের প্রতি মায়ের আবেগ প্রকাশ পেল ফেসবুকে

    জন্মদিনে আব্রামের প্রতি মায়ের আবেগ প্রকাশ পেল ফেসবুকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড কুইন অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের আজ জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রী ছেলেকে নিয়ে ফেসবুকে একটি আবেগময় বার্তা প্রকাশ করেছেন।

    আব্রাম খান জয় পৃথিবীতে আসে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে ১০-এ পা রাখলো।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু। আপলোড করেন ২টি ছবি।
     
    একটি ছবিতে দেখা যাচ্ছে, মা ও ছেলে সোফায় বসে আছে। আর অন্য একটি ছবিতে রয়েছে জন্মদিনের কেক।ক্যাপশনে অপু লেখেন,

    • শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য।

     
    অপু আরও লেখেন,

    • তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।

     
    প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয় জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন