বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
  • ক্যাটরিনার খুশিতে দীপিকা পাড়ুকোনের উষ্ণ শুভেচ্ছা

    ক্যাটরিনার খুশিতে দীপিকা পাড়ুকোনের উষ্ণ শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের সুপরিচিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের পরিবারে আসছে নতুন অতিথি। একটি পোস্টের মাধ্যমে তারা হবু সন্তানের খবর ঘোষণা করেছেন। এই খবরে অসংখ্য ভক্ত তাদের শুভকামনা জানিয়েছেন, যার মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।

    বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা সময় তিক্ততা ছিল দুই সাবেক প্রেমিকা দীপিকা ও ক্যাটরিনার মধ্যে। তবে সময়ের সাথে সব দূরত্ব যেন মুছে গেছে।

    এদিকে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের সংসারে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন। এই খবরে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।

    একইসাথে বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই দম্পতিকে। তাদেরই একজন হলেন দীপিকা পাডুকোন। ক্যাটরিনার সুখবরে তিনি আর চুপ থাকতে পারেননি।

    পুরোনো সব তিক্ততা ভুলে দীপিকা ক্যাটরিনাকে অভিনন্দন জানিয়েছেন। দীপিকার এই মন্তব্যটি অনুরাগীদের নজর কেড়েছে, যা তাদের মধ্যে পুরোনো সব ঝগড়া-বিবাদের স্মৃতিকে মুছে দিয়েছে।
     
    ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে। এই খবরটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন ভক্তরা। ক্যাটরিনার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন