বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
  • তাহসানের বিদায়ের আসল কারণ প্রকাশ

    তাহসানের বিদায়ের আসল কারণ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান শোবিজ জগত থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক বছর আগে অভিনয় থেকে বিরতি নেন তিনি, এবং সম্প্রতি জানিয়েছেন যে সংগীত জীবনেরও ইতি টানার পরিকল্পনা রয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, তাহসান একজন আলেম থেকে ইসলামিক বই হাতে নিচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, ধর্মচর্চা করা এবং আত্মমুনির জন্যই তিনি শোবিজ থেকে নিজেকে সরাচ্ছেন।

    এক সাক্ষাৎকারে তাহসান বলেন, আগে আমি খুব একটা ধার্মিক ছিলাম না। কিন্তু এখন সেটা করছি। মানুষ যা পরিকল্পনা করে তা হয় না, আর যা হয়ে যায়, সেটা হয়েই যায়। যত বয়স বাড়ছে, তত অনুভব করছি, আসলে আমি কিছুই জানি না।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্টোরিতেও দেখা যায়, তিনি ‘আল কোরআন-সহজ বাংলা অনুবাদ’ বইয়ের ছবি পোস্ট করেছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, স্টোরিটি অভিনেতা তামিম মৃধাকে ধন্যবাদ জানিয়ে দেওয়া উদ্দেশ্যে ছিল।

    এক বিশেষ সাক্ষাৎকারে তাহসান হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, তিনি চান মানুষ ধীরে ধীরে তাকে ভুলে যাক। তিনি বলেন, বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই। এটাই আমার শেষ সাক্ষাৎকার। অন্য কিছু পরিকল্পনা আছে, কিন্তু সেগুলো একান্তই ব্যক্তিগত।

    অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত জীবনে ইতি টানার ঘোষণা দিলেও ঢাকার একটি কনসার্টে অংশ নেয়ার পর অফিশিয়ালি সংগীত জীবন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। তবে ধর্মচর্চার কারণে সংগীত ছাড়ার বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন