বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে চ্যাটজিপিতে নতুন নিয়ম চালু

    কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে চ্যাটজিপিতে নতুন নিয়ম চালু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপেনএআই চ্যাটজিপিতে কিশোর-কিশোরীদের নিরাপত্তা আরও শক্ত করার জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর দায়ের হওয়া মামলার প্রেক্ষাপটে, যাতে প্ল্যাটফর্মটি কিশোরদের জন্য আরও নিরাপদ ও দায়িত্বশীল হয়ে ওঠে।

    ভবিষ্যতে চ্যাটজিপিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। বয়স যাচাই প্রযুক্তির মাধ্যমে বা প্রয়োজন হলে পরিচয়পত্র জমা দিতে হতে পারে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে।

    মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে বলেন, কিশোরদের সুরক্ষা গোপনীয়তা ও স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ১৫ বছরের একজন ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে আলাদা হবে।

    নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে চ্যাটজিপিটি যৌনবিষয়ক বা প্রেম বিষয়ক আলোচনা করবে না। এছাড়া আত্মহত্যা বা নিজেকে আঘাত করার বিষয়েও আলোচনা বন্ধ থাকবে। যদি কোনো কিশোর আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে, চ্যাটজিপিটি প্রথমে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবে, তা না হলে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানাবে।

    ওপেনএআই জানিয়েছে, সংক্ষিপ্ত আলাপে নিরাপত্তাবিধি কার্যকর হলেও দীর্ঘ কথোপকথনের ক্ষেত্রে নিরাপত্তা অনেক সময় ব্যর্থ হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী কিশোর অ্যাডাম রেইন আত্মহত্যা করলে দেখা যায়, সে চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত ৬৫০টির মতো বার্তা বিনিময় করত এবং জিপিটি-৪ও মডেল ব্যবহার করেই শেষ চিঠি লেখার পরামর্শ নিয়েছিল।

    অল্টম্যান বলেন, এই কঠিন সিদ্ধান্তগুলো বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা থাকবে, যেখানে যৌনতা বা প্রেম বিষয়ক আলোচনা অনুমোদিত হবে, তবে অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকবে কড়াকড়ি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন