সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • স্ত্রীর প্রশংসা করা নবীর (সা.) সুন্নত

    স্ত্রীর প্রশংসা করা নবীর (সা.) সুন্নত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত নিবিড় ও আপনজনের সম্পর্ক। পবিত্র কোরআনে এ সম্পর্ককে শরীরের পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন পোশাক শরীরকে আচ্ছাদিত ও সুরক্ষিত রাখে, তেমনি স্বামী-স্ত্রীও একে-অপরের সহায় ও সঙ্গী।

    স্বামী-স্ত্রীর নিবিড় এই সম্পর্ক বোঝাতে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পর্দাস্বরূপ।’ (সুরা বাকারা, আয়াত : ১০)

    বিবাহিত জীবনের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হয় একে-অপরের সঙ্গে মন খুলে ভালোবাসা বিনিময়ের মাধ্যমে এবং ভালো গুণের প্রশংসার মাধ্যমে। মুমিনের জীবনের প্রতিটি দিকের মতো স্ত্রীর প্রতিটি ভালো গুণ এবং ভালো কাজের প্রশংসা করার শিক্ষা দিয়েছেন প্রিয় নবী (সা.)। প্রিয় নবীর শিক্ষা অনুসারে স্ত্রীর প্রশংসা করা সুন্নত।

    মহানবী (সা.) নিজ মুখে স্ত্রীর প্রশংসা করতেন। তার এই সুন্দর গুণটির সাক্ষী তার স্ত্রী নিজেরাই। এ বিষয়ে হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—

    ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে খাদিজা (রা.)-এর চেয়ে অন্য কোনো স্ত্রীর প্রতি অধিক ঈর্ষা করিনি। কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার কথা স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন।

    এছাড়া রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে তাকে [খাদিজা (রা.)] জান্নাতের মধ্যে একটি মতির প্রাসাদের সুসংবাদের খবর জানানো হয়েছিল। (বুখারি, হাদিস : ৫২২৯; মুসলিম, হাদিস : ২৪৩৯)

    অন্য হাদিসে হজরত আবু মুসা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেছেন, ‘পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন। কিন্তু মহিলাদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারইয়াম ছাড়া আর কেউ পূর্ণতা অর্জনে সক্ষম হয়নি। তবে আয়েশার মর্যাদা সব মহিলার ওপর এমন, যেমন সারিদের (তৎকালীন জনপ্রিয় বিশেষ খাদ্য) মর্যাদা সকল প্রকার খাদ্যের ওপর। (সহিহ বুখারি: ৩৪১১)। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ