বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা
  • ধর্ম অবমাননার অভিযোগে নচিকেতার রায় প্রকাশ

    ধর্ম অবমাননার অভিযোগে নচিকেতার রায় প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের করা মামলাটি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণা করেন বিচারপতি অজয় কুমার গুপ্ত।

    আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। মামলায় শুধু সামাজিক মাধ্যমের কিছু ক্লিপিংসকে ভিত্তি হিসেবে আনা হয়েছিল। সেখানে কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ নেই।

    ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার (অনলাইন) জানিয়েছে, ২০২৩ সালের মে মাসে বিশ্ব হিন্দু পরিষদের হয়ে মামলাটি করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।

    মামলায় বলা হয়েছিল– নচিকেতা একটি লাইভ কনসার্টে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তবে আদালত সেই অভিযোগের যথেষ্ট প্রমাণ পায়নি।

    এ বিষয়ে বিচারপতি অজয় কুমার গুপ্ত বলেন, অভিযোগ গুরুতর হলেও কোনো কিছু প্রমাণিত হয়নি। শুধু সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত ক্লিপিংসের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন