বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
  • বাংলাদেশি ৫ ছবি ৯৮তম অস্কার প্রতিযোগিতায়

    বাংলাদেশি ৫ ছবি ৯৮তম অস্কার প্রতিযোগিতায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের ৫টি সিনেমা প্রতিযোগিতায় রয়েছে।

    অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছে। নিশ্চিত করেন অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।

    জানান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা দিয়েছে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি হলো ‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা সংস্থা: ফিউশন পিকচার), ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা সংস্থা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড), ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজনা সংস্থা: টিএম ফিল্মস) , ‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা সংস্থা: ফ্রেম পার সেকেন্ড) এবং ‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা সংস্থা: জাজ মাল্টিমিডিয়া)।

    এই ৫টি সিনেমা থেকে মূলত একটি সিনেমা পাঠানো হবে ৯৮তম অস্কারে।

    একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ বাংলাদেশ থেকে এন্ট্রি আমন্ত্রণ ও পর্যালোচনা করার দায়িত্ব পেয়েছে। নির্বাচিত ছবিটি চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। 

    অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে একটি সিনেমাকে মনোনয়ন দেয়া হবে। নির্বাচন কমিটি সিদ্ধান্ত গ্রহণের পরপরই আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মনোনয়ন ঘোষণা করা হবে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন