বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাকিস্তান ম্যাচের আগে ভারতের একাদশে অনিশ্চয়তা

    পাকিস্তান ম্যাচের আগে ভারতের একাদশে অনিশ্চয়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে ম্যাচ শুরুর আগে অক্ষর প্যাটেলকে নিয়ে বিপাকে পড়েছে ভারত।

    শুক্রবার (২০ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন অক্ষর প্যাটেল। যার ফলে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    আবুধাবিতে ওমানের বিপক্ষে ম্যাচের ১৫তম ওভারে মিড-অফ থেকে দৌড়ে গিয়ে হাম্মাদ মির্জার শট ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান অক্ষর। 

    মাথায় আঘাত পাওয়ার পর দ্রুত ফিজিও মাঠে আসেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। মাথা ও ঘাড় চেপে ধরে মাঠ ছাড়েন তিনি এবং এরপর আর মাঠে ফেরেননি।

    ওমানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ খেলছিলেন অক্ষর। পাঁচ নম্বরে নেমে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন। 

    ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, অক্ষর এখন ভালো আছেন। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ৪৮ ঘণ্টা সময় আছে। এর মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

    এখন পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলোতে তিন স্পিনার নিয়ে নেমেছে ভারত। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সঙ্গে অলরাউন্ডার হিসেবে অক্ষরের উপস্থিতি দলে ভারসাম্য এনেছিল। অক্ষর ছিটকে গেলে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে।

    অক্ষরকে না পেলে ভারত স্ট্যান্ডবাই তালিকায় থাকা রিয়ান পরাগ বা ওয়াশিংটন সুন্দরকে দলে নিতে পারে। তবে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে। আপাতত ভারতের টিম ম্যানেজমেন্ট অপেক্ষায় আছে অক্ষরের মেডিকেল রিপোর্টের দিকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন