বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সব জল্পনার অবসান, মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি

    সব জল্পনার অবসান, মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সব ধরনের জল্পনা-কল্পনার ইতি টানতে যাচ্ছে লিওনেল মেসি। অবশেষে নিশ্চিত হতে চলেছে যে তিনি ইন্টার মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করছেন। ক্রীড়াবিষয়ক বিশ্বখ্যাত গণমাধ্যম ইএসপিএনের বরাতে জানা গেছে, আর্জেন্টাইন মহাতারকার নতুন চুক্তির বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা।

    ২০২৩ সালের জুলাইয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির জার্সি গায়ে চড়ান মেসি। এরপর থেকে ক্লাবটিকে তিনি এনে দিয়েছেন নতুন প্রাণচাঞ্চল্য। মাঠের পারফরম্যান্সে যেমন জ্বলে উঠেছেন, তেমনি বিশ্বজুড়ে মায়ামিকে নতুনভাবে পরিচিত করিয়েছেন।

    চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন। ইউরোপের কিছু ক্লাব এবং সৌদি আরব থেকেও আগ্রহের খবর শোনা যাচ্ছিল। তবে সবকিছুই এখন থেমে গেছে। নতুন চুক্তির মাধ্যমে ইন্টার মায়ামিতেই থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

    ফলে নিশ্চিত হলো, আগামী মৌসুমগুলোতেও মেসিকে মায়ামির জার্সিতে দেখা যাবে। ভক্ত-সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।

    আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরই। বেশ কিছুদিন ধরে নতুন চুক্তির আলোচনা চলছিল, তবে চূড়ান্ত ঘোষণা না আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এর মধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহ নিয়েও সংবাদমাধ্যমে এসেছে নানা খবর।
    তবে ইএসপিএন জানিয়েছে, মেসি ও মায়ামির মধ্যে আলোচনার প্রায় সব বিষয়েই সমঝোতা হয়ে গেছে।

    এখন শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। দুই পক্ষের সম্মতি হলেই তা পাঠানো হবে মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমোদনের জন্য।

    আগামী বছরের বিশ্বকাপ খেললে সেটিই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে মায়ামির সঙ্গে নতুন চুক্তি একাধিক বছরের হওয়ার সম্ভাবনাই বেশি।

    অর্থাৎ আরো কয়েক মৌসুম মাঠে দেখা যাবে মেসির জাদু। 
    ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে বদলে দিয়েছেন মেসি। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, যা ক্লাবটির ইতিহাসে প্রথম বড় ট্রফি। গত মৌসুমে রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে জেতে সাপোর্টার্স শিল্ড, যদিও পরবর্তী সময়ে প্লে-অফের প্রথম রাউন্ডেই থেমে যায় যাত্রা। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি।

    দলের হয়ে ২১ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন তিনি।
    মেজর লিগ সকারে মেসির রেকর্ডও চোখে পড়ার মতো—৪৬ ম্যাচে করেছেন ৪১ গোল আর ২৭ অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির হয়ে ৬২ ম্যাচে করেছেন ৫৪ গোল।

    ইন্টার মায়ামির সহ-মালিক ও ধনকুবের হোর্হে মাস কিছুদিন আগে জানিয়েছিলেন, মেসিকে ধরে রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তার ইচ্ছা, আর্জেন্টাইন জাদুকরের অবসরের মঞ্চ হবে ইন্টার মায়ামিই। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন