বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • নতুন আবিষ্কার: পৃথিবীর কেন্দ্র এখন বিপরীত দিকে ঘুরছে

    নতুন আবিষ্কার: পৃথিবীর কেন্দ্র এখন বিপরীত দিকে ঘুরছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি এক গবেষণায় প্রকাশ পেয়েছে যে, পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক বদলেছে। এখন এটি পৃথিবীর পৃষ্ঠের বিপরীত দিকে ঘূর্ণায়মান। চীনের পিকিং ইউনিভার্সিটির একদল গবেষক এই বিস্ময়কর তথ্য তুলে ধরেছেন, যা প্রকাশিত হয়েছে ‘নেচার জিওসায়েন্স’ সাময়িকীতে।

    গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ ঘোরা বন্ধ করে দেয় এবং এরপর থেকে এটি উল্টো দিকে ঘুরতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনাটি স্বাভাবিক হতে পারে, কারণ পৃথিবীর কেন্দ্র প্রতি ৩৫ থেকে ৭০ বছর অন্তর তার ঘূর্ণনের দিক পরিবর্তন করে। এর আগে ১৯৭০ সালের দিকে এই ধরনের পরিবর্তন দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করছেন, ২০৪০ সালের মাঝামাঝি সময়ে এটি আবার তার দিক পরিবর্তন করতে পারে।

    গবেষকরা ১৯৯৫ থেকে ২০২১ সাল পর্যন্ত রেকর্ড করা ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা মনে করছেন, কেন্দ্রের এই ঘূর্ণন পরিবর্তন সম্ভবত দিনের দৈর্ঘ্যের সামান্য পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।

    যদিও এই খবর জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে, বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে এর ফলে পৃথিবীর উপরিভাগে কোনো বড় ধরনের প্রভাব পড়বে না। তাই প্রাণিকুলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা নেই। পৃথিবীর পৃষ্ঠে বসবাসকারী মানুষ এই ঘূর্ণনের প্রভাব টের পাবে না।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন