বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
  • প্রতিটি মুহূর্তে অনুভব করি তোমার অভাব: অপু বিশ্বাস

    প্রতিটি মুহূর্তে অনুভব করি তোমার অভাব: অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ৫ বছর আগে মা শেফালি বিশ্বাসকে হারিয়েছেন। দিনটি ছিল ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর। আজ অভিনেত্রীর মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী।

    ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেয়ার মাধ্যমে মা হন অপু বিশ্বাস। তাই এই মাসটি তার কাছে আনন্দের। কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে মাসটি এই অভিনেত্রীর জন্য একইসঙ্গে বেদনাদায়কও হয়ে যায়।

    তাই তো মা শেফালি বিশ্বাসের মৃত্যুবার্ষিকীর দিন নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।
     
    পোস্টে অপু বিশ্বাস যা লিখেছেন, ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

    ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাস মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।
     
    এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন