মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বিঘ্নিত হতে পারে বাংলাদেশের স্যাটেলাইট সেবা

    বিঘ্নিত হতে পারে বাংলাদেশের স্যাটেলাইট সেবা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৮ দিন বাংলাদেশের স্যাটেলাইট-১ সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    এতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

    সম্ভাব্য সময়সূচি হলো- ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট; মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট; মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১২ মিনিট ও ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট।

    এ ছাড়া ৩ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট; মোট ১২ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট; মোট ১১ মিনিট ও ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট; মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

    বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন