বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী
  • গাইবান্ধার ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার

    গাইবান্ধার ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাসমিন আরা নাজ (২৮) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে। 

    তাসমিন আরা নাজ গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। 

    নদী হতে ভাস্যমান অবস্থায় তার মরদেহ উদ্ধারের ঘটনায় জেলার শিক্ষক সমাজের মধ্যে আতংঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার শিক্ষক সমাজ ও সচেতন মানুষ ক্ষোভ জানিয়ে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক পোস্ট করছে। এ ঘটনায় রহস্য উৎঘাটনে আইন শৃংখলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় কামনা করছেন তারা। 

    জানা গেছে, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘাঘট নদীতে একটি লাশ ভাসতে দেখে এসময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে । 

    গাইবান্ধা সদর থানার ওসি গণমাধ্যমে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন