সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শিক্ষার্থীদের জন্য কলেজ হলো মুক্ত চিন্তার জায়গা: অধ্যক্ষ আলতাফ হোসেন 

    শিক্ষার্থীদের জন্য কলেজ হলো মুক্ত চিন্তার জায়গা: অধ্যক্ষ আলতাফ হোসেন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের জন্য কলেজ হলো মুক্ত চিন্তার জায়গা, শিক্ষার্থীরাই একটি রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। রাষ্ট্র যখন ভূল পথে পা বাড়ায়, তখন শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি রাষ্ট্রকে পথ দেখায়। বাংলাদেশের ২৪ সালের জুলাই আন্দোলন যা আবারও প্রমান করেছে। 

    এদেশে ভাষার দাবীতে সর্বপ্রথম শিক্ষার্থীরাই সোচ্চার হয়ে নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করেছে।একইভাবে মহান স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ ৩৬ জুলাইয়ের আন্দোলন বার বার বাংলাদেশ কে নতুন পথে নিয়ে এসেছে। তোমাদের এই অসম্ভব শক্তিকে উপলব্ধি করে পড়াশোনায় মনোযোগী হতে আহবান করছি। মুক্তবুদ্ধি, সাহিত্য -সংস্কৃতি চর্চা এবং নিয়মানুবর্তিতা একজন শিক্ষার্থী কে সাফল্যের শেখরে পৌঁছে দেয় এটি মনেরেখে পথ চলতে হবে।

    পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজ হলরুমে   গতকাল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    এসময় ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
     
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক কামারুম কস্তুরি, যুক্তিবিদ্যা প্রভাষক মোশারুল হক, প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সহ কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
     


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন