বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী
  • পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের পীরগাছা এলাকায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

    প্রত্যক্ষদর্শীর জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন