শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চরিত্রবান পুরুষ

    ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চরিত্রবান পুরুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তম চরিত্র একজন মানুষের জীবনের অমূল্য ধন। সৎ চরিত্র এবং সুন্দর আচরণের মাধ্যমে একজন ব্যক্তি সমাজের সকল স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন। চরিত্রবান মানুষকে সবাই বিশ্বাস করে ও স্নেহের চোখে দেখে। উত্তম চরিত্রের মাধ্যমে যে মর্যাদা ও সম্মান অর্জিত হয়, তা অন্য কোনো সম্পদ বা ধন-সম্পদের মাধ্যমে সম্ভব নয়।

    সৎ ও চরিত্রবান ব্যক্তিকে সবাই মন থেকে ভালোবাসেন। চরিত্রবান হওয়ার জন্য নিজের দৃষ্টি ও গুপ্তাঙ্গের হেফাজত গুরুত্বপূর্ণ। মানুষ কোনো কিছু দেখার মাধ্যমে তার প্রতি আকর্ষণ অনুভব করে ও অন্তরে লালসা তৈরি হয়। ধাপে ধাপে লালসার পরিণতি গুপ্তাঙ্গের অসৎ কাজের মাধ্যমে শেষ হয়। যা তাকে সমাজে অপরাধী ও ঘৃণিত হিসেবে চিহ্নিত করে। আল্লাহ তায়ালার দরবারেও সে অপরাধীর খাতায় নাম লেখায়।

    একজন মানুষের চরিত্র পূতঃপবিত্র রাখতে কোরআনে দৃষ্টি ও গুপ্তাঙ্গ হেফাজতের কথা বলা হয়েছে। ব্যক্তি এতে সফল হতে পারবে সে পবিত্র জীবন লাভ করবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

    قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِهِمۡ وَ یَحۡفَظُوۡا فُرُوۡجَهُمۡ ؕ ذٰلِكَ اَزۡكٰی لَهُمۡ ؕ اِنَّ اللّٰهَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ

    মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে; এটাই তাদের জন্য অধিক পবিত্র। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে খুব ভালভাবেই অবগত। (সুরা নুর, আয়াত : ৩০)

    অর্থাৎ, দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থান সংযত বা হেফাজত রাখার অর্থ অত্যন্ত ব্যাপক। নিচে তার কিছু উদাহরণ পেশ করা হলো—

    কুপ্রবৃত্তি চরিতাৰ্থ করার যত পন্থা আছে, সবগুলো থেকে লজ্জাস্থানকে সংযত রাখা। এতে ব্যভিচার, পুংমৈথুন এবং হস্তমৈথুন ইত্যাদি সব অবৈধ কৰ্ম অন্তর্ভুক্ত রয়েছে। আয়াতের উদ্দেশ্য অবৈধ ও হারাম পন্থায় কাম প্রবৃত্তি চরিতার্থ করা এবং তার সমস্ত ভূমিকাকে নিষিদ্ধ করা। 

    আর কাম-প্রবৃত্তির প্রথম ও প্রারম্ভিক কারণ হচ্ছে- দৃষ্টিপাত করা ও দেখা এবং সর্বশেষ পরিণতি হচ্ছে ব্যভিচার। এ দু'টিকে স্পষ্টত হারাম করে দেয়া হয়েছে। এতদুভয়ের অন্তর্বর্তী হারাম ভূমিকাসমূহ- যেমন কথাবার্তা শোনা, স্পর্শ করা ইত্যাদি প্রসঙ্গক্রমে এগুলোর অন্তর্ভুক্ত হয়ে গেছে।

    নিজের সতরকে অন্যের সামনে উন্মুক্ত করা থেকে বিরত থাকাও যৌনাঙ্গ সংযত করার অন্তর্ভুক্ত। পুরুষের জন্য সতর তথা লজ্জাস্থানের নাভী থেকে হাঁটু পর্যন্ত । শরীরের এ অংশ স্ত্রী ছাড়া আর কারোর সামনে ইচ্ছাকৃতভাবে খোলা হারাম। 

    একটি হাদিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : নিজের স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া বাকি সবার থেকে নিজের সতরের হেফাজত করো। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আর যখন আমরা একাকী থাকি? তিনি জবাব দেন : এ অবস্থায় আল্লাহ থেকে লজ্জা করা উচিত, তিনিই এর হকদার।  (আবু দাউদ, হাদিস : ৪০১৭)

    অন্য এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাক। লোকেরা বলল : আমরা এ ধরণের বসা থেকে বঁচতে পারি না;  কারণ, সেখানে বসে আমরা কথাবার্তা বলে থাকি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : যদি বসা ছাড়া তোমার কোনো উপায় না থাকে তবে পথের হক আদায় করবে। তারা বলল : পথের দাবী কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : দৃষ্টি নত রাখা, কষ্টদায়ক বিষয় দূর করা, সালামের জবাব দেয়া, সৎকাজের আদেশ করা, অসৎকাজ থেকে নিষেধ করা।  (বুখারি, হাদিস : ২৪৬৫, মুসলিম, হাদিস : ২১২১)


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন