সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • ইসলামী বিধান অনুযায়ী দুধ মাকে যাকাত দেওয়া

    ইসলামী বিধান অনুযায়ী দুধ মাকে যাকাত দেওয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজি অর্থদান ব্যবস্থা, যা মুসলিমদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র, অসহায় ও উপযুক্ত সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত। তবে কখনো কখনো মুসলিম সমাজে জিজ্ঞাসা ওঠে, “দুধের খরচ বহন করা মাতাকে কি জাকাতের টাকা দেওয়া যায়?”—এটি মূলত বাবা বা সন্তানদের নিকটবর্তী পরিবারের জন্য খরচ নির্বাহের ক্ষেত্রে জাকাত ব্যবহারের বৈধতা নিয়ে। ইসলামিক শিক্ষা ও ফিকহ অনুযায়ী, জাকাত সরাসরি আত্মীয়দের (যেমন বাবা-মা বা সন্তানের জন্য) ব্যবহার করা যায় কি না, তা নির্দিষ্ট শর্তের ওপর নির্ভর করে।

    প্রশ্ন

    আমার দূর সম্পর্কের একজন চাচি আছেন। যিনি ছোটবেলায় আমাকে দুধ পান করিয়েছিলেন। বর্তমানে তিনি বিধবা। আর্থিকভাবেও খুবই কষ্টে আছেন।

    তাই আমি তাকে যাকাতের টাকা দিয়ে সহায়তা করতে চাচ্ছি। হুজুরের কাছে জানতে চাই, দুধ-মাকে কি যাকাতের টাকা দেওয়া যায়? তাকে কি আমি আমার যাকাতের টাকা দিতে পারব?
    -আবু সুফিয়ান, নোয়াখালী।

    উত্তর

    দুধ-মাকে যাকাত দেওয়া জায়েয আছে। তাই আপনার ঐ দুধ-মা যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনি তাকে নিজের যাকাতের টাকা দিতে পারবেন।

    لأن الرضاع تأثيره في الحرمة خاصة، وفيما وراء ذلك كل واحد منهما من صاحبه كالأجنبي. (المبسوط للسرخسي :১৬/১২৫)

    –কিতাবুল আছল ২/১২৪; আলমাবসূত, সারাখসী ৩/১১; আলহাবিল কুদসী ১/২৯৮; আলমুহীতুল বুরহানী ৩/২১২; মি‘রাজুদ দিরায়া ২/৭৬২; ফাতহুল কাদীর ২/২০৯; রদ্দুল মুহতার ২/৩৪৬

    উৎস: আলকাউসার, সেপ্টেম্বর ২০২৫।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ