শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • পূজা শুরুর আগে যা ঘর থেকে সরালে সৌভাগ্য বাড়ে

    পূজা শুরুর আগে যা ঘর থেকে সরালে সৌভাগ্য বাড়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকদিন বাকি। প্রতি বছরের মতো এবারও সবাই ব্যস্ত ঘরবাড়ি পরিষ্কার করে, ভালোবাসা আর ভক্তি নিয়ে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতিতে। তবে জানেন কি, পূজা শুরু হওয়ার আগে কিছু জিনিস বাসা থেকে সরিয়ে দেওয়া জরুরি? না হলে মা দুর্গা অখুশি হতে পারেন।

    দেবীপক্ষ কবে থেকে শুরু?

    হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়। অর্থাৎ ২০২৫ সালে দেবীপক্ষ শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে। আর ২৯ সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে মূল দুর্গাপূজা।

    এই সময়টাতে অনেকেই মনে করেন, দেবী দুর্গা এই পৃথিবীতে আগমন করেন, তাই তার সন্তুষ্টি অর্জন করার জন্য শুধু ভক্তি নয়, কিছু নিয়মও মানা দরকার। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, বাড়িতে থাকা কিছু জিনিস মায়ের আগমনের আগে সরিয়ে ফেললে ঘর থেকে দূর হয় অশুভ শক্তি এবং বাড়ে শুভ শক্তি।

    চলুন দেখে নেওয়া যাক, দুর্গাপূজার আগে বাড়ি থেকে কোন ৪টি জিনিস সরিয়ে ফেলা উচিত।

    ১. ভাঙা মূর্তি
    বাসায় যদি কোনও দেবদেবীর ভাঙা মূর্তি থাকে, তাহলে এখনই সেটা সরিয়ে ফেলুন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাঙা মূর্তি ঘরে রাখা খুবই অশুভ। এটি ঘরে দুশ্চিন্তা, অশান্তি এবং দুর্ভাগ্য ডেকে আনে। যদি কোন মূর্তি ভেঙে যায়, তাহলে সেটি ভালোভাবে নদী বা পুকুরে ভাসিয়ে দিন — তবে অবশ্যই যত্রতত্র ফেলে দেবেন না।

    ২. বন্ধ ঘড়ি
    বাড়িতে যদি কোনো ঘড়ি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকে, সেটা খুলে ফেলুন বা ঠিক করিয়ে নিন। জ্যোতিষ মতে, বন্ধ ঘড়ি মানে থেমে যাওয়া সময় — যা জীবনে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। দুর্গাপূজার আগে এ ধরনের জিনিস ঘড়িঘরে রাখা একেবারেই উচিত নয়।

    ৩. পেঁয়াজ ও রসুন
    নবরাত্রির সময় অনেকেই নিরামিষ খাওয়ার চেষ্টা করেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এ সময় পেঁয়াজ, রসুন এবং অন্যান্য আমিষ খাদ্য এড়িয়ে চলাই ভালো। এতে ঘরে পবিত্রতা বজায় থাকে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। তাই পূজার সময় পুরোপুরি নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, অন্তত এই ক’দিন।

    ৪. পুরনো-ছেঁড়া জুতো বা স্যান্ডেল
    যে জুতো বা স্যান্ডেল আপনি আর ব্যবহার করেন না, তা ঘরে জমিয়ে রাখবেন না। পুরনো বা ছেঁড়া জুতো ঘরে রাখলে তা বাস্তু অনুযায়ী নেতিবাচক শক্তি তৈরি করে, যা জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যদি এগুলো কাউকে দেওয়ার উপযোগী হয়, তাহলে দান করে দিন।

    দুর্গাপূজা শুধু উৎসবই নয়, এটা মন ও ঘর পরিষ্কার করার একটা সময়। আপনার বাসা থেকে যদি ওপরের জিনিসগুলো সরিয়ে ফেলেন, তাহলে ঘরে আসবে শান্তি, ইতিবাচক শক্তি আর আশীর্বাদ। দেবী দুর্গাও নিশ্চয়ই খুশি হবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন