সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি ছাত্রদলের মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম হত্যা, গ্রেপ্তার ৪ অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস
  • সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন মূল্যহীন: সালাহউদ্দিন আহমদ

    সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন মূল্যহীন: সালাহউদ্দিন আহমদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের যে কোনো অর্জনই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে মূল্যহীন হয়ে যাবে। 

    তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে, আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেয়ার ক্ষমতা রাখে। ভিন্ন কোন প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

    বিএনপির এ নেতা আরও বলেন, সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তবে, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। 

    অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নির্বাচন প্রসঙ্গে বলেন, ভোট নিয়ে জনগণের যে দুশ্চিন্তা রয়েছে, সেটা দূর করা সরকারের দায়িত্ব।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন