সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা নওফেল উদ্দিন আর নেই

    ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা নওফেল উদ্দিন আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা নওফেল উদ্দিন আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজশাহীতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

    আশির দশকে তিনি ফুলবাড়ীতে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৬ সাল থেকে জয়পুরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ফুলবাড়ী থেকে রাজশাহীতে গিয়ে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী এবং একজন পালিত কন্যাসন্তান রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্যারের ছোট ভাইয়েরা সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন।

    মির্জা নওফেল উদ্দিনের মৃত্যুতে ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী প্রেসক্লাবসহ স্থানীয় সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন