সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি ছাত্রদলের মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম হত্যা, গ্রেপ্তার ৪ অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার
  • ৩১ দফা পরিবর্তন বিএনপির হাত ধরেই এসেছে: মির্জা ফখরুল

    ৩১ দফা পরিবর্তন বিএনপির হাত ধরেই এসেছে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন এসেছে।

    সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু আন্দোলন থেকে সরে যাননি 
     
    দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
     
    সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন