সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি ছাত্রদলের মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম হত্যা, গ্রেপ্তার ৪ অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার
  • ডাকসু নির্বাচনে ছাত্রদল প্রার্থীদের শপথ অনুষ্ঠান

    ডাকসু নির্বাচনে ছাত্রদল প্রার্থীদের শপথ অনুষ্ঠান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ রোববার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীরা শপথগ্রহণ করেন। ডাকসু নির্বাচনে এই প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ ২০৫ জন প্রার্থী অংশ নেন।

    জাতীয় সংগীতের মাধ্যমে শপথপাঠের অনুষ্ঠান শুরু হয়। প্রথম দফার শপথে প্রতিশ্রুতি নেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীর জন্য আনন্দময়, নিরাপদ ও বসবাসযোগ্য ক্যাম্পাসে পরিণত করা হবে এবং অতীতের যেকোনো দমনমূলক, জোরপূর্বক রাজনৈতিক কার্যক্রম, গণরুম প্রথা বা ভিন্নমতের জন্য অত্যাচার আর কখনো ফিরে আসবে না।

    দ্বিতীয় দফার শপথে বলা হয়, প্যানেলের সদস্যরা অতীতের মতোই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগ করবেন, এবং কোনো কালো শক্তি যদি দেশের মুক্তির পথে বাধা দেয়, তা প্রতিরোধ করবেন।

    তৃতীয় দফায় নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, সমঅধিকার এবং ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

    চতুর্থ দফায় শিক্ষার্থীদের জন্য হলগুলোতে বৈধ সিটের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, মানসম্মত চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুবিধাজনক পরিবহন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

    পঞ্চম দফায় অনলাইনে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সাইবার বুলিং, মিথ্যা তথ্য ও ফেক নিউজ রোধের প্রতিশ্রুতি নেওয়া হয়।

    ষষ্ঠ দফায় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়। এতে শিক্ষার মান উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসার এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনমূলক কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত।

    সপ্তম দফায় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শিষ্টাচার বজায় রাখার এবং সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাব প্রতিফলিত করার অঙ্গীকার করা হয়।

    শেষ দফায় প্রতিটি শপথের শব্দ অক্ষরে অক্ষরে মেনে চলার ও নির্বাচিত হলে জবাবদিহিমূলক ও স্বচ্ছ কার্যক্রমের মাধ্যমে শপথ বাস্তবায়নের অঙ্গীকার নেওয়া হয়।

    শপথপাঠ শেষে আবিদুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীরা আমাদের অঙ্গীকারের অংশীদার হোক। আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সমৃদ্ধ, মানবিক মর্যাদা ও শিক্ষার্থীবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলি।”

    নাহিদুজ্জামান জানান, “এবারের ডাকসু নির্বাচনে আমাদের স্লোগান হলো ‘প্রতিশ্রুতি নয়, অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ’। আজকের শপথের অঙ্গীকার নির্বাচিত হলে আমাদের প্যানেলের প্রার্থীরা তা বাস্তবায়ন করবেন।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন