সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রাম থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

    পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আবুল হোসেনের (৬০) বাড়িতে তল্লাশি  চালিয়ে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সাংবাদিকদের জানান, ইয়াবাসহ হাতে নাতে  গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন