সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি ছাত্রদলের মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম হত্যা, গ্রেপ্তার ৪ অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার
  • সংসদীয় আসন ৬৮, পাবনা-০১ পুনর্বহালের দাবিতে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত

    সংসদীয় আসন ৬৮, পাবনা-০১ পুনর্বহালের দাবিতে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রমনা পার্ক হোটেলে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয় সংসদীয় আসন ৬৮, পাবনা-০১ (সাঁথিয়া-বেড়া আংশিক) পুনর্বহালের দাবিতে।

     

    সভায় সভাপতিত্ব করেন হাজ্বী মোঃ আসাদ আলী। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজ্বী মোঃ ইউনূস আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

    মোঃ সিদ্দিকুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ পিপলস পার্টি

    নাজমুস সা'দাত, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

    তারেক মুন্না সরকার

    সরকার রাশেদুল ইসলাম, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট; ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক এযুগের দীপ; সহ-আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটি

    মোঃ তোফাজ্জল হোসেন, জাগপা

    সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইঞ্জিঃ মোঃ আয়নুল হক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। এছাড়াও হাজ্বী নজরুল ইসলাম, আব্দুস সালামসহ ঢাকাস্থ বেড়া উপজেলার সচেতন নাগরিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

     

    আসন পুনর্বিন্যাসের প্রেক্ষাপট

    গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট অনুযায়ী পাবনা-০১ আসনটি বিভক্ত করে বেড়া উপজেলাকে ৬৯ পাবনা-০২ (বেড়া-সুজানগর) এর সাথে সংযুক্ত করা হয়েছে।

    প্রতিবাদ ও দাবি

    আলোচনা সভায় বক্তারা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন—

    পাবনা-০১ আসনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, এর বিভক্তি জনকল্যাণে নয় বরং রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে।

    ভৌগোলিক কারণে উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি হবে।

     

    অতএব, তারা জনগণের ন্যায্য অধিকার রক্ষায় সংসদীয় আসন ৬৮, পাবনা-০১ (বেড়া আংশিক-সাঁথিয়া) পুনর্বহালের জোর দাবি জানান।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন