শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা
  • সুযোগ নষ্ট করলে ধ্বংস এড়ানো যায় না

    সুযোগ নষ্ট করলে ধ্বংস এড়ানো যায় না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পিতা-মাতা বার্ধক্যের দিকে এগোলে তাদের যত্ন করা, খেদমত করা, দোয়া নেওয়া এবং তাদের সন্তুষ্টি অর্জন করা একটি সহজতম আমল, যার মাধ্যমে জান্নাতের দ্বার উন্মুক্ত হয়। তবে যদি কেউ এই সুযোগ থাকা সত্ত্বেও গাফলতি করে, অবাধ্য হয় এবং জান্নাত অর্জনে ব্যর্থ হয়, তবে সে সত্যিই ধ্বংসপ্রাপ্ত।নিচের হাদিসটি দেখুন- 

    عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ‏"‏ ‏.‏ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ ‏"‏ ‏.

    আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক।


    জিজ্ঞেস করা হল, কোন ব্যক্তির, হে আল্লাহর রাসুল? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্যাবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না।
    -(মুসলিম, হাদিস : ২৫৫১)

    সংক্ষিপ্ত ব্যাখ্যা

    • ‘নাক ধূলিমলিন হোক’ এ বাক্যটি আরবী ভাষায় এ বাক্যটি অপমান, লাঞ্ছনা ও হতাশার অর্থে ব্যবহৃত হয় এমন বাক্য। অর্থাৎ সেই ব্যক্তি অভিশপ্ত, লাঞ্ছিত, ধ্বংসপ্রাপ্ত—যে এমন সহজ সুযোগ পাওয়ার পরও ব্যর্থ হলো।

    পিতা-মাতা জান্নাতের দরজা
    কোরআন ও হাদীসে বারবার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারকে জান্নাতের অন্যতম প্রধান কারণ বলা হয়েছে।

    আল্লাহ বলেন:
    ﴿وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا﴾

    ‘তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন—তোমরা কেবল তাঁরই ইবাদত করবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে।” (সুরা বনী ইসরাঈল, আয়াত : ২৩)  রাসুলুল্লাহ (সা.) বলেছেন: ‘পিতা জান্নাতের মধ্যম দরজা। তুমি চাইলে সেটিকে নষ্ট করো, চাইলে সেটাকে হেফাযত করো।’ (তিরমিজি, হাদিস: ১৯০০)

    বার্ধক্যের সময় খেদমতের গুরুত্ব

    যখন পিতা-মাতা বৃদ্ধ হন, তখন তারা দুর্বল হয়ে পড়েন,  তখন তাদের সহায়তার প্রয়োজন হয়।

    এসময় সন্তানদের দায়িত্ব আরও বেড়ে যায়। তখন ধৈর্য, দয়া ও আন্তরিকতার সঙ্গে সেবা করাই জান্নাতের বড় মাধ্যম।
    যে ব্যর্থ হলো, তার জন্য কঠিন হুঁশিয়ারি

    রাসুল (সা.) তিনবার পুনরাবৃত্তি করেছেন—যাতে বোঝানো যায়, এমন সুযোগ হাতছাড়া করা বড় ধ্বংসের আলামত। অন্য কেউ যদি পিতা-মাতার খেদমত করার সুযোগ না পায়, তবে তা আল্লাহর ইচ্ছা; কিন্তু যে পেয়েও কাজে লাগাল না, সে নিঃসন্দেহে বড় ক্ষতিগ্রস্ত।

    হাদিস থেকে শিক্ষণীয় বিষয়

    •  পিতা-মাতার খেদমত করা শুধু দুনিয়ার দায়িত্ব নয়, বরং জান্নাতের এক বিশাল চাবিকাঠি।
    •  বৃদ্ধ বয়সে তাদের সাথে ধৈর্যশীল ও দয়ালু আচরণ করা অপরিহার্য।
    •  পিতা-মাতার অবাধ্যতা, অবহেলা বা তাদের প্রতি কষ্টদায়ক আচরণ করলে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হতে পারে।
    •  পিতা-মাতা জীবিত থাকাকালে তাদের দোয়া আদায় করতে হবে, আর মৃত্যুর পর দোয়া ও সাদকায়ে জারিয়া চালু রাখতে হবে।

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন