বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী
  • কপিল শর্মার শো ছাড়ছেন কিকু, ক্রুষ্ণার সঙ্গে তুমুল বিবাদ

    কপিল শর্মার শো ছাড়ছেন কিকু, ক্রুষ্ণার সঙ্গে তুমুল বিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কপিল শর্মার শো কিকু শারদা ছাড়া যেন অসম্পূর্ণ। তবে এবার জানা গেছে, কিকু ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    বৃহস্পতিবার জনপ্রিয় পাপারাজ্জি হ্যান্ডেল ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, কিকু নাকি কপিল শর্মার নেটফ্লিক্স শো ছেড়ে দিয়েছেন।

    জানা গেছে, কিকু একটি নতুন রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’এ কাজের চুক্তি সই করেছেন, যা খুব শিগগিরই আমাজন এমএক্স প্লেয়ারে স্ট্রিম হবে। শো-টি হোস্ট করবেন অশ্নীর গ্রোভার। এ কারণেই কিকু নাকি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ’ ছেড়ে দিয়েছেন।

    কিকু যদিও এখনও কপিলের শো ছাড়ার বিষয়টি নিশ্চিত করেননি। তবে বিষয়টি সামনে আসে সেটে সহ-অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে তাঁর তর্কাতর্কির পর।

    সোশ্যাল মিডিয়ায় কিকু এবং ক্রুষ্ণার ওই কথা কাটাকাটির একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওর শুরুতে কিকুকে বলতে শোনা যায়, “আমি কি শুধু টাইমপাস করছি?”। এতে কৃষ্ণা বিরক্ত হয়ে উত্তর দেন, “তাহলে ঠিক আছে, আপনি-ই করুন। কোনও সমস্যা নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি।” 

    তখন কিকু বলেন, “কথা হলো, যেহেতু আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করতে দিন।” কৃষ্ণা জবাবে শান্তভাবে বলেন, “আমি আপনাকে ভালোবাসি এবং সম্মান করি, আমি আমার গলা তুলতে চাই না।” 

    ভিডিওর শেষে কিকু বলেন, “গলা তোলার ব্যাপার নয়, আপনি বিষয়টিকে ভুলভাবে নিচ্ছেন।” তবে কিকু এবং ক্রুষ্ণার সেই বাকবিতণ্ডা আদৌ সত্যি না নিছক মজা, তা জানা যায়নি।

    কিকু শারদা কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। বহু বছর ধরে তিনি কপিলের সঙ্গে কাজ করছেন এবং বাম্পার লটারি–র মতো চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়েছেন।

    আগে এক সাক্ষাৎকারে কিকু স্পষ্ট করে বলেছিলেন যে, কপিলের শোগুলিতে মহিলা সেজে অভিনয় করতে তার কখনও কোনো দ্বিধা ছিল না। তার কথায়, “মহিলা সেজে অভিনয় করা নিয়ে আমার কোনও দ্বিধা নেই। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’-এর সময় থেকেই আমি এটা করছি। আমি একজন অভিনেতা, তাই আমার কাছে যা চরিত্র আসবে, তা নিখুঁতভাবে করা উচিত। যতক্ষণ পর্যন্ত দর্শকদের আমি বিনোদন দিতে পারছি, ততক্ষণ এটা ঠিক আছে। আমি যখনই নারী চরিত্রে অভিনয় করি, তখন নিশ্চিত করি যেন তা সম্মানজনক এবং সুন্দর হয়। সবসময় কিউট জোনের মধ্যেই থাকে।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন