সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ১

    চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে দম্পতি মিলে আপেল উদ্দিন নামের এক ব্যক্তিকে অচেতন করে তাঁর কাছ থেকে একটি ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনায় ১ জনকে আটক করেছে। 

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে শফিউল ইসলাম শাফিকে (৩৬) গ্রেপ্তার করেছে। পরে তাঁর কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়। 

    গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মগলিসপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বের হন। 

    এসময় যাত্রীবেশে এক দম্পতি পাশ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া করে। সেখান থেকে ঘুড়ে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সাথে ভাব গড়ে তোলেন।

    পরে দম্পতি মিলে চেতনানাশক যুক্ত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তাঁর ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। 

    এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। 

    পরে তাঁর তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। 

    পুলিশ কর্মকর্তা নাজমুল হক বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন