বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী
  • সামিরা খান মাহি: ভালোবাসার আসল মানে হৃদয়ে লুকিয়ে আছে

    সামিরা খান মাহি: ভালোবাসার আসল মানে হৃদয়ে লুকিয়ে আছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় প্রতিটি চরিত্রে নিজেকে মেলাতে তিনি সবসময় কঠোর পরিশ্রম করেন। তার অভিনয়গুণ দর্শককে মুগ্ধ করে। তবে মাঝে মাঝে নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

    এবার এ অভিনেত্রী নতুন করে আলোচনায় এসেছেন। মূলত ভালোবাসা নিয়ে নিজের মতামত জানিয়ে শিরোনামে উঠেছেন তিনি। রোববার (৩১ আগস্ট) দুপুর দেড়টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে মতামত জানিয়েছেন অভিনেত্রী মাহি।

    এ অভিনেত্রী ফেসবুকে মায়াভরা হাসির কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন―ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা। যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।’

    ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা খান মাহি

    এদিকে অভিনেত্রী মাহির ছবি ও পোস্ট মুহূর্তেই লুফে নিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পোস্টটিতে নানা ধরনের রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি মন্তব্য করছেন নেটিজেনরা। সেখানে অনেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

    একজন মন্তব্য করেছেন, ‘ভালোবাসা সুন্দর হয় যখন দু’জনের মনের মিল থাকে।’ আবার একজন লিখেছেন, ‘চমৎকার হাসি’। এ ধরনের অনেক মন্তব্য এসেছে পোস্টটিতে। আর সেখান থেকে কিছু মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মাহিয়া মাহি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন