বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ভোলা বোরহানউদ্দিনে মসজিদে ফ্যান উপহার দিলেন বন্ধন সোসাইটি

    ভোলা বোরহানউদ্দিনে মসজিদে ফ্যান উপহার দিলেন বন্ধন সোসাইটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বেপারী বাড়ী জামে মসজিদে ফ্যান উপহার দিয়েছে সামাজিক সংগঠন বন্ধন সোসাইটি।

    রবিবার (৩১ আগস্ট) যোহর নামাজের আগে এ উপহার প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসেন বেপারী, ফরিদ কারী, সিদ্দিক বেপারীসহ আরও অনেকে। এছাড়া সদস্যদের মধ্যে নাহিদ বেপারী, আবিদ, সাব্বির বেপারী ও রিফাত ফরাজী উপস্থিত ছিলেন।

    সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    স্থানীয় মুসল্লিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধন সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন