বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি
  • ‘পরম সুন্দরী’র প্রথম ও দ্বিতীয় দিনের আয় কত?

    ‘পরম সুন্দরী’র প্রথম ও দ্বিতীয় দিনের আয় কত?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘পরম সুন্দরী’ দ্বিতীয় দিনে বক্স অফিসে চমক দেখিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ছবিটি প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল ৭ কোটি ৩৭ লাখ রুপি, যা দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৭ লাখ রুপিতে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিনে খুব বেশি টাকা ঘরে তুলতে না পারলেও দ্বিতীয় দিনে তার প্রায় ৩৬.৬৪% বৃদ্ধি পেয়েছে। 

    ছবিটির আয়ের পরিসংখ্যান প্রকাশ করে বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বলেছেন যে, রোববার যদি এই ছবিটি দ্বিগুণ অঙ্কে আয় করে, তাহলে তা ২৭ কোটির একটু বেশি বা কম হতে পারে।

    তুষার জালোটা পরিচালিত এই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। এই ছবিটিকে বাজেটে পুষিয়ে নিতে প্রথম সপ্তাহেই ভালো পারফর্ম করতে হবে। তবে তরণ আদর্শের পোস্ট অনুসারে, ছবিটির এই অঙ্কে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না যদি এই গতি বজায় রাখে। তরণ আদর্শ তার পোস্টে লিখেছেন, ‘শনিবার #ParamSundari আয় বৃদ্ধি পেয়েছে।’

    শেষে উল্লেখ করেন, ‘শুক্রবারের তুলনায় ৩৬.৬৪% বেশি। রোববার দুই অঙ্কের ব্যবধানে তাদের প্রথম সপ্তাহান্তের মোট আয় প্রায় ২৭ কোটি টাকার কিছু কম বেশি হতে পারে, যা বেশ ভালো। তবে এই ছবি, ‘একটা কিনলে একটা টিকিট ফ্রি বা টিকিটের দামে ছাড় আছে’-এর মতো কোনও অফার দিয়ে আয় বৃদ্ধি করেনি।’


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ