বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি
  • ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করি

     ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহ্নবী কাপুর, বলিউড অভিনেত্রী কি সত্যিই বিবাহিত? সম্প্রতি তিনি নিজেই এমন দাবি করে অনুরাগীদের চমক দিয়েছেন। এই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জোর আলোচনা-সমালোচনা—যদি জাহ্নবী সত্যিই বিবাহিত হন, তাহলে বনি কাপুরের জামাই কে?

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বলি অভিনেত্রী তার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছেন তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে। যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়। 

    ওরিকেই 'স্বামী' বলে পরিচয় দিলেন জাহ্নবী কাপুর

    এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন।

    সম্প্রতি ‘পারাম সুন্দরী’র প্রচারে জনপ্রিয় সিরিজ ‘স্পিড ডেটিং’-এ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি।

    আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।

    তার কথায়, ‘অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। LA-তে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।’


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ