বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি
  • ইঙ্গিতপূর্ণ পোস্টে মুখ খুললেন ঐন্দ্রিলা সেন

    ইঙ্গিতপূর্ণ পোস্টে মুখ খুললেন ঐন্দ্রিলা সেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐন্দ্রিলা সেন ওপার বাংলার অভিনেত্রী বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রিয়্যালিটি শো-এর মাধ্যমে তিনি ছোট পর্দায় ফিরে এসেছেন। এত ব্যস্ততার মাঝেও কি তাকে কোন ধরনের বিষণ্ণতা আচ্ছন্ন করছে?

    অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই তেমনটা মনে করছেন।স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন।

    বাংলায় যার অর্থ, ‘যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।’ 

    কেন হঠাৎ যন্ত্রণা আর বিষাদের কথা? তবে কি সকলের আড়ালে কষ্টে রয়েছেন অঙ্কুশ হাজরার প্রেমিকা? তার ব্যাখ্যা যদিও দেননি ঐন্দ্রিলা। অন্য দিকে, অঙ্কুশকে নিয়েও শুরু নতুন জটিলতা। 

    বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই নাকি তিনি বিপাকে। ১৬ সেপ্টেম্বর ইডিতে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে। এই বিষয়ে অভিনেতা কিছু জানাননি।

    প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। জুটি বেঁধে করেছেন একাধিক ছবিও। মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত বড় পর্দায় আসবে আগামী বছরের সরস্বতী পূজায়। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ