বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি
  • চঞ্চল চৌধুরী স্বীকার, ‘সংসার জীবনে আমি ব্যর্থ’

    চঞ্চল চৌধুরী স্বীকার, ‘সংসার জীবনে আমি ব্যর্থ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানের ছবি শেয়ার করে সংসার জীবনের অভিজ্ঞতা নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি দাম্পত্য জীবনের কিছু চ্যালেঞ্জের কথাও প্রকাশ করেছেন।

    বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টায় লজ্জা এবং অপরাধবোধ থেকে একটি স্ট্যাটাস দেন চঞ্চল। জানান, আজ অভিনেতার দাম্পত্যজীবনের বিশেষ দিন ছিল। সেটা হলো ১৮তম বিবাহবার্ষিকী। কিন্তু বিশেষ দিনটির কথা সারাদিনে মনেই করতে পারেননি তিনি।

    অভিনেতা আরও জানান, কত তম বিবাহ বার্ষিকী সেটিও তিনি বেমালুম ভুলে যান। এরজন্য স্ত্রীর কাছ থেকে কোনোরকম অভিযোগ না আসায় তাকে ধন্যবাদও জানান এ তারকা।

    সময়ের পাঠকের জন্য অভিনেতা চঞ্চল চৌধুরীর সে পোস্ট তুলে ধরা হলো-
     
    এই ছবিটা অনেক বছর আগের! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোন এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে,আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে।
     
    শুদ্ধ তখন অনেক ছোট। আসল কথাই বলতে ভুলে গেছি। আজ যে আমাদের বিয়ের দিন, সেটাও যেমন ভুলে গেছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না!
     
    কিছুক্ষন আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধ বোধও কাজ করছিলো। সত‍্যিই আমার মনে ছিলো না। প্রায় বছরই এরকম ঘটে।
     
    অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে কিন্তু আমার ব‍্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মত!
     
    এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসেনা বলেই এখনো টিকে আছি! ধন্যবাদ শান্তা, শুভ বিবাহ বার্ষিকী।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ