মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ইনস্টাগ্রামের রিলসে নতুন সুবিধা

    ইনস্টাগ্রামের রিলসে নতুন সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনস্টাগ্রাম রিলসে নতুন সুবিধা এসেছে: লিঙ্কড রিল। দীর্ঘ ভিডিও ছোট ছোট অংশে ভাগ করার সমস্যাকে সমাধান করতে এটি সহায়ক। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সী ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

    ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার ইনস্টাগ্রাম রিলসে নতুন সুবিধা আনলো মেটা। নতুন সুবিধা কী? দেখা যায় ফলোয়ারদের কথা ভেবে নিত্যনতুন ভিডিও তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটররা।

    কিন্তু রিলসে যেহেতু দীর্ঘ ভিডিও দেওয়া যায় না তাই ছোট ছোট পার্টে আপলোড করেন ভিডিওগুলো। কিন্তু ফলোয়াররা বেশিরভাগ সময় পুরো ভিডিও খুঁজে পান না। ফলে আগ্রহ নিয়ে কোনো ভিডিওর একাংশ দেখতে পেলেও, শেষটা খুঁজেই পাওয়া যায় না। এবার ইনস্টাগ্রাম এই সমস্যার সমাধান নিয়ে এলো।

    লিংকড ফিচার আসছে ইনস্টাগ্রামে। অর্থাৎ একটা ভিডিওর লিংকে থাকবে সেটার পরবর্তী অংশ। ফলে সিরিজ বা এপিসোডিক রিল তৈরি করা সহজ হয়। ইনস্টাগ্রামে আপনার ওয়ালে একটি ভিডিওর প্রথম পার্ট এলো। আপনি দেখলেন, ভালো লাগলো। কিন্তু এতদিন পরের অংশটা সাধারণত খুঁজে পাওয়া যেত না। এবার রিলের ভেতরেই দেওয়া যাবে পরের অংশের লিংক। ফলে পার্টে পার্টে পোস্ট করা ভিডিও এবার সহজেই পুরোটা দেখে নিতে পারবেন।

    এতে একদিকে যেমন ব্যবহারকারী যিনি ভিডিও দেখছেন তিনি উপকৃত হবেন। অন্যদিকে কনটেন্ট নির্মাতাও উপকৃত হবেন। কনটেন্ট নির্মাতার এতে রিলসে বেশি ভিউ পাবেন এবং আয়ও হবে বেশি। সেই সঙ্গে ব্যবহারকারী তার বিনোদনের পুরো কোটা পূরণ করতে পারছেন।

    কনটেন্ট নির্মাতারা যেভাবে নতুন পোস্টে রিল লিঙ্ক করবেন-

    ভিডিওটি তৈরি করুন এবং স্বাভাবিকভাবে রিল আকারে ইনস্টাগ্রামে আপলোড করুন।
    এখানে আপনার যা দরকার এডিট করুন।
    এখানে ‘লিঙ্ক এ রিল’ বৈশিষ্ট্যটি পাবেন, রিল নির্বাচন পৃষ্ঠাটি আনতে এটিতে ট্যাপ করুন।
    একবার আপনি একটি রিল নির্বাচন করলে, এটি আপনাকে এতে একটি শিরোনাম যোগ করতে বলবে। চাইলে এটি এড়িয়ে যেতে পারবেন। এটি ডিফল্টভাবে ‘লিঙ্কড রিল’ এ থাকবে।
    এবার লিঙ্কটি সহ আপনার রিলটি প্রকাশ করুন।
    সূত্র: হিন্দুস্থান টাইমস
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ