বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • ফেসবুকের অচেনা প্রোফাইলের সাজেশন থেকে মুক্তির উপায়

    ফেসবুকের অচেনা প্রোফাইলের সাজেশন থেকে মুক্তির উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকের “People You May Know” ফিচার অনেকের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়ায়। অচেনা মানুষের প্রোফাইল হঠাৎ ভেসে ওঠা যেকোনো সময় বিরক্তি সৃষ্টি করতে পারে। তবে সেটিংস থেকে নোটিফিকেশন বন্ধ করে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

    কম্পিউটার থেকে

    ফেসবুক খুলে উপরের ডান পাশে থাকা Account আইকন-এ ক্লিক করুন।
    Settings & privacy এ ক্লিক করে Settings নির্বাচন করুন।
    বাম দিকের মেনু থেকে Notifications এ যান।
    সেখানে গিয়ে People You May Know অপশন খুঁজে বের করুন।
    এখানে Push, Email, SMS নোটিফিকেশন আলাদাভাবে বন্ধ করতে পারবেন। চাইলে একেবারেই বন্ধ করে দিতে পারেন।
    মোবাইল থেকে

    ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকন চাপুন।
    নিচে স্ক্রল করে Settings & privacy → Settings এ যান।
    এবার Notifications অপশন নির্বাচন করুন।
    People You May Know খুঁজে বের করে উপরের Toggle Button বন্ধ করুন।
    একবার বন্ধ করলে নোটিফিকেশন আর আসবে না।
    পুরোপুরি কি বন্ধ করা যায় না?
    দুঃখজনক হলেও সত্যি নিউজফিডে ভেসে ওঠা Friend Suggestion পুরোপুরি বন্ধ করা যায় না।
    শুধু Hide people you may know বেছে নিয়ে সাময়িকভাবে লুকানো যায়। কিছুদিন পর আবার দেখা দেবে।
    ফেসবুক কীভাবে Friend Suggestion দেখায়?
    ফেসবুক নানা তথ্য ব্যবহার করে এসব পরামর্শ দেখায়—

    মিউচুয়াল ফ্রেন্ড
    একই গ্রুপে থাকা সদস্যরা
    আপনার ফোনের কনট্যাক্ট লিস্ট
    কাজের জায়গা, স্কুল বা বিশ্ববিদ্যালয় তথ্য
    এমনকি আপনার লাইক, কমেন্ট, লোকেশন—সবই কাজে লাগে।
    পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তিকর অ্যালার্ট থেকে মুক্তি মিলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ