মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বনানীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অবস্থান নেন। এতে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী চেয়ারম্যান সড়ক অবরোধ করে আউট গোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের।

এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টেও এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এরিয়ার মাসুক গার্মেন্টস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী- উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউট গোয়িং এ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মহাখালী /জাহাঙ্গীর গেট এর দিকে থেকে উত্তরামুখী যানবাহন আমতলী -গুলশান ১- গুলশান ২- হয়ে নতুন বাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ