শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘ফুল নয়, শিক্ষার্থীদের দাবি আদায়ই ছাত্রদলের প্রধান দায়িত্ব’ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প: মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি মাছ চাষে বাংলাদেশের সাফল্যে আন্তর্জাতিক স্বীকৃতি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের
  • মৃতদের প্রতি সালাম: তারা কি তা টের পান?

    মৃতদের প্রতি সালাম: তারা কি তা টের পান?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জীবন অস্থায়ী, মৃত্যু চিরস্থায়ী। জন্মের সাথে জড়িয়ে থাকে তার অবশ্যম্ভাবী সত্য—একদিন সবাইকে মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে আমরা পাড়ি জমাবো না ফেরার দেশে, যেখানে বন্ধু হবে না, শত্রু থাকবে না। সমস্ত দায়িত্ব নিজেই নেওয়া হবে।

    এ প্রসঙ্গে রাব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

    সুরা নাহলে আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

    সুরা আবাসাতে রাব্বুল আলামিন বলেন, ‘সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারও প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না।’ (আয়াত : ৩৪-৩৭)

    হজরত আয়েশা (রা.) বলেন, আমি মহানবীকে (সা.) বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে এসে দাঁড়াবে। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! নারী-পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে হুজুর (সা.) বললেন, ‘হে আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়ংকর হবে, কেউ কারও দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না।’ (মুসলিম : ৬৯৩৪)

    ‘মৃত্যু নিশ্চিত’ এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন। আর কোনো মুসলমান মারা গেলে অপর মুসলমানের ওপর মৃতের গোসল, কাফন, জানাজা, জানাজা বহন ও দাফন করা আবশ্যক হয়ে যায়। আবার দাফন-কাফন সম্পন্ন করার পর তার কবর জিয়ারত করাও সুন্নত।

    হাদিসে রাসুল (সা.) বলেছেন, এখন থেকে কবর জিয়ারত কর। কারণ তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (সুনানে ইবনে মাজাহ : ১৫৭১)

    এ প্রেক্ষাপটে অনেকেই জানতে চান, ‘কবর জিয়ারত করলে বা সালাম দিলে মৃত ব্যক্তি কি টের পান?’ চলুন, জেনে নিই শরিয়তের দৃষ্টিভঙ্গি ও বিশেষজ্ঞ আলেমদরে মতামত-

    শরিয়তের ভাষ্য

    রাসুল (সা.) বলেন, ‘যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ ওই মৃত ব্যক্তির রুহকে ফেরত দেন।’ (আল-ইসতিজকার : ১/১৮৫)। রাসুল (সা.) কবরবাসীদের জীবিতদের মতো সম্বোধন করে সালাম দিতে বলেছেন। তিনি (সা.) জানিয়েছেন, তোমরা এভাবে সালমা দাও, ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, হে মুমিনদের গৃহে বসবাসকারী।’ (মুসলিম : ২৪৯)

    উল্লিখিত কথা হাদিস দ্বারা বোঝা যায় যে, মৃত ব্যক্তি তাকে চিনতে পারেন এবং তার সালামের জবাব দেন। এ ছাড়াও মুসলিম শরিফের অন্য এক হাদিসে বলা হয়েছে, ‘মৃত ব্যক্তির জানাজার পর তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করা সে পছন্দ করে ও ভালোবাসে।’ (হাদিস ১২১)

    ওলামায়ে কেরামের ভাষ্য

    প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, ইমাম ইবনে আব্দুল বার (রাহি.), ইবনুল কায়ুম (রাহি.)-সহ অধিকাংশ সালাফদের মতে, আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, সালাম পেশ করি, জেয়ারত করি- তখন তারা সেটা টের পান।

    কারণ, তাদের ধ্বংসাবশেষ মাটির সঙ্গে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারযাখি জীবনে (মৃত্যুর পর থেকে হাশরের ময়দানের আগ মুহূর্ত) তাদেরকে এক প্রকারের রুহ দান করেন, যার মাধ্যমে তারা বিশেষ কিছু জিনিস অনুভব করার ক্ষমতা লাভ করেন।

    এই বিশেষ জিনিসগুলোর মধ্য থেকে একটি হলো জিয়ারত। অর্থাৎ, কেউ যখন মৃত ব্যক্তির কবর জিয়ারতে যান, তখন তারা টের পান। এ ছাড়া জিয়ারতকারী যখন সালাম দেন, মৃত ব্যক্তি সেই সালামের উত্তরও দেন। কিন্তু আমরা সেটা শুনতে পাই না। জাস্ট এটুকুই।

    কবর জিয়ারতের দোয়া

    আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করতেন—

    السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ

    বাংলা উচ্চারণ : আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর; ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আ-সার।

    অর্থ : হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি। (সুনানে তিরমিজি : ১০৫৩)


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ