শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর মিথ্যা

    মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর মিথ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির জানিয়েছেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের কোনো সুযোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা চুক্তি নেই। তিনি বলেন, ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

    শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এ ধরনের কোনো সমঝোতা হয়নি। তিনি কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহকে সতর্ক করে বলেন, ‘যে কোনো বিষয়ে, বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

    ড. জাম্ব্রি বলেন, ‘বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন, আমি মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে "গ্র্যাজুয়েট পাস" দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ ভুল ও অসত্য।’

    তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়া এ বিষয়ে কোনো সম্মতি দেয়নি এবং এতে মানুষ উদ্বিগ্ন হওয়ার জন্য হাইম হিলমান যে দাবি করেছেন—সেটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। ‘একজন অ্যাকাডেমিক পটভূমির মানুষ হিসেবে তার উচিত সত্য, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা; অনুমান বা অসতর্কভাবে তথ্য প্রচার করা নয়।’

    ড. জাম্ব্রি জোর দিয়ে বলেন, ‘শিক্ষাগত নীতিমালার জন্য এমন তথ্যের প্রয়োজন যা সততা, নির্ভুলতা এবং সত্যতা ধারণ করে।’ তিনি হাইম হিলমানকে সতর্ক করেছেন যেন ইচ্ছেমতো ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভুল ধারণা তৈরি না করেন এবং মানুষকে বিভ্রান্ত না করেন। এছাড়া তিনি বলেন, 'ভুল তথ্য দিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার জন্য কনটেন্ট তৈরির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।’

    এর আগে হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন