মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

‎বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহণ শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

‎এর আগে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা। এ মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন