বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

    একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, ১৯৭১ সালের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

    বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে।

    উভয় দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, মুসলিমদের মন পরিষ্কার রাখতে বলা হয়েছে। এ সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত‍্যয়ও ব্যক্ত করেন ইসহাক দার।

    এর আগে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় দেশটির বাণিজ্যমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন