বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • গাজার সহায়তার নামে মসজিদ লুট, সিরীয় চক্রের দুর্নীতি ফাঁস

    গাজার সহায়তার নামে মসজিদ লুট, সিরীয় চক্রের দুর্নীতি ফাঁস
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় নিপীড়িত ফিলিস্তিনিদের সহায়তার নামে মসজিদ থেকে অর্থ উত্তোলন করছিল একদল সিরীয়। তবে সেই তহবিলের কোনো অংশই গাজায় পৌঁছায়নি। প্রতারকরা সেই অর্থ ব্যবহার করছিল তাদের ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপনের জন্য। সম্প্রতি ভারতের পুলিশ এই প্রতারণামূলক চক্রের সন্ধান পেয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

    শনিবার (২৩ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে আটক করেছে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ।

    পুলিশ জানিয়েছে, আটক মূল অভিযুক্তের নাম আলি মেগহাত আল-আজহার। তিনি সিরিয়ার নাগরিক এবং পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

    আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের বিবৃতিতে বলা হয়, গাজার ভিকটিম সেজে মসজিদে ঘুরে ঘুরে টাকা তোলা সিরীয় গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে।

    তদন্তে জানা গেছে, আলি মেগহাত আল-আজহার তার আরও তিন সহযোগীকে সঙ্গে নিয়ে গুজরাটের বিভিন্ন মসজিদে গিয়ে দাবি করতেন, তারা গাজার ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন। কিন্তু আসলে সংগৃহীত অর্থ ব্যবহার করা হচ্ছিল তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য।

    পুলিশ জানায়, এ কাজ ভিসার নীতিমালা ভঙ্গের শামিল এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) প্রক্রিয়া চলছে। এছাড়া, গ্যাংয়ের বাকি তিন সদস্যের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন