বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ফ্রান্সে পার্কে ইসরায়েলি শিশুদের প্রবেশে বাধা

    ফ্রান্সে পার্কে ইসরায়েলি শিশুদের প্রবেশে বাধা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ফ্রান্সের একটি বিনোদন পার্কে ইসরায়েলি শিশুদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পর পার্কের এক ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে ধর্মীয় বৈষম্যের অভিযোগে। এক প্রত্যক্ষদর্শী মন্তব্য করেছেন, “এটি ভীতিকর। শুরু হয়েছিল দেয়ালে লেখা, গালাগালি ও শারীরিক আক্রমণ দিয়ে, এখন শিশুদের সরাসরি প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এটি আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ইহুদি বা ‘কুকুর প্রবেশ নিষিদ্ধ’ লেখা সাইনবোর্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে।” ঘটনার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানও প্রতিবেদন প্রকাশ করেছে।

    পারপিনিয়ঁ প্রসিকিউটরের কার্যালয় জানায়, ৮ থেকে ১৬ বছর বয়সী ওই শিশুরা স্পেনে ছুটিতে গিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের পিরেনিস পর্বতমালার স্পেন সীমান্তবর্তী শহর পোর্তে-পুইমোরঁ-এ অবস্থিত টাইরোভল জিপলাইন অ্যাডভেঞ্চার পার্কে আসার জন্য অগ্রিম বুকিং করেছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়।

    প্রাথমিকভাবে পার্ক ম্যানেজার কিছু লোককে বলেন, তিনি ব্যক্তিগত বিশ্বাসের কারণে দলটিকে ঢুকতে দিচ্ছেন না। পরে অন্যদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন। যদিও পার্কের সামাজিক মাধ্যমে বুধবার রাতে জানানো হয়েছিল, ঝড়ের কারণে বৃহস্পতিবার পার্ক বন্ধ থাকবে।

    শিশুরা পরে ফ্রান্সের আরেকটি বিনোদন কেন্দ্রে কোনো ঝামেলা ছাড়াই ঘুরতে পারে। তবে পার্ক ম্যানেজার অভিযোগ অস্বীকার করেছেন।

    লাঙ্গুয়েডক-রুশিয়োঁ অঞ্চলের ইহুদি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী কাউন্সিলের সভাপতি পার্লা দানান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি ভীতিকর। এক সময় দেয়ালে লেখা, গালাগালি, শারীরিক আক্রমণ দিয়ে শুরু হয়েছিল, এখন শিশুদের সরাসরি প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এটি আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ইহুদি বা কুকুর প্রবেশ নিষেধ লেখা সাইনবোর্ডকে মনে করিয়ে দিচ্ছে।‘

    ফ্রান্সে ধর্মীয় বৈষম্যকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এর শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড।

    গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে ইহুদি-বিরোধী বিক্ষোভ, হামলা ও হুমকির ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দিয়েছেন, ইহুদি বিদ্বেষের যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন