বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে গ্রাহকদের বিশেষ ছাড় ও বিক্রয় পরবর্তী সেবা দিচ্ছে রিয়েলমি

    ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে গ্রাহকদের বিশেষ ছাড় ও বিক্রয় পরবর্তী সেবা দিচ্ছে রিয়েলমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও ভক্তদের জন্য উৎসাহ এবং উচ্ছ্বাসে ‘রিয়েলমি বার্ষিক ৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল’ এর আয়োজন করছে। এ উপলক্ষে আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত রিয়েলমি স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংস ক্রয় এবং সার্ভিসিং ও ব্যাটারি পরিবর্তন সেবায় বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার চলছে; যা বিক্রয় পরবর্তী সময়েও ক্রেতাদের প্রতি রিয়েলমি’র প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করে।

    এ ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা সারা বাংলাদেশে রিয়েলমি’র সব এক্সক্লুসিভ ও অনুমোদিত সার্ভিস সেন্টারে বিশেষ সেবার সুবিধা ও ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে — স্পেয়ার পার্টসে ১০% ছাড়, সার্ভিস চার্জে ৫০% ছাড়, রিয়েলমি৮ এর ব্যাটারি রিপ্লেসমেন্ট মাত্র ১০০০ টাকায়, আর সব মডেলের ব্যাটারি পরিবর্তনের অফার মাত্র ১৫৯৯ টাকায় কোনো সার্ভিস চার্জ ছাড়াই (তবে এই অফার নারজো ৫০এ (Narzo 50A), রিয়েলমি ৭আই (realme 7i), জিটি মাস্টার (GT Master) এবং জিটি নিও ২ (GT Neo 2)  মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

    এছাড়াও, গ্রাহকরা বাংলাদেশের রিয়েলমি সার্ভিস সেন্টার-এর ফেসবুক পেজ (https://www.facebook.com/realmeServiceBD) ফলো করলে পেতে পারেন একটি ফ্রি চাবির রিং, আর যেকোনো পার্টস পরিবর্তনে পেতে পারেন একটি ফ্রি মোবাইল স্ট্যান্ড। এই অফারটি প্রযোজ্য হবে ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট, ২০২৫  পর্যন্ত।

    রিয়েলমির এই উদ্যোগ প্রমাণ করে যে ব্র্যান্ডটি শুধুমাত্র পণ্য বিক্রিতেই সীমাবদ্ধ নয়, বরং বিক্রয়ের পরেও গ্রাহকদের চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন